ভোপাল, ৮ জুলাই: মোদির ব্যঙ্গ কার্টুন এঁকে জেলে। কার্টুনটি ছিল এরকম : একজন লোক আর এস এসের পোশাক কোমরে বেল্ট লাগানো খাকি প্যান্ট, সাদা জামা পরে দাড়িয়ে প্যান্টটা একটু নামিয়েছে।সেখানে প্রধানমন্ত্রী মোদি চেয়ারে বসে ইঞ্জেকশন দিচ্ছেন।প্রধানমন্ত্রীর গলায় ঝোলানো স্টেথোস্কোপ।   নিচে লেখা ছিল, আধুনিক শিব!
স্রেফ এই কার্টুন ফেসবুকে পোস্ট করার দায়ে মধ্যপ্রদেশের নামকরা কার্টুনিস্ট হেমন্ত মালবিয়কে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। পুলিশ বলেছে, ওই কার্টুনে প্রধানমন্ত্রী এবং আর এস এসের অপমান করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুবোধ অভয়ঙ্কর বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তার অপব্যবহার করলে ফল ভুগতে হবে।   মালবিয়া তাই করেছেন। হেমন্তের কৌঁসুলি আর কে লক্ষ্ণণের কার্টুনের প্রসঙ্গ তুলে বলেন, তিনি তো এর থেকে অনেক বেশি ব্যঙ্গ করতেন নেতাদের নিয়ে।
তাছাড়া হেমন্ত নিজের ফেসবুক পেজে ছবি দিয়েছেন। বিচারপতি বলেন, দুয়ের তুলনা হয় না। হেমন্ত জেলেই থাকবেন। ফেসবুকেও যা খুশি লেখা বা আঁকা যায় না। ওর সবচেয়ে বেশি ভুল হয়েছে শিবের নাম লেখা।