পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জেরে কাশ্মীরে তীব্র বিক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি প্রশ্ন তুলেছেন, কোন আন্তর্জাতিক আইন বা নীতি অনুযায়ী একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর এমন হামলা চালিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়?
আরও পড়ুন:
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর বক্তব্য, "খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যদি এই হামলাকে সঠিক ধরা হয়, তবে তো ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপও সঠিক।
এমনকি ভবিষ্যতে ভারত যদি কোনো প্রতিবেশী দেশে প্রবেশ করে, তবে সেটিও কি সঠিক বলে গণ্য হবে? আমি ইরানের জনগণের প্রতি সংহতি জানাই এবং এই হামলার তীব্র নিন্দা করছি।"এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে শিয়া মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় নেতা হিসেবে গণ্য করেন। তাঁর মৃত্যুর খবরে কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে রণক্ষেত্রের রূপ নেয় শ্রীনগরের বেশ কিছু এলাকা।