পুবের কলম ওয়েব ডেস্ক: তিন রাজ্যের ভোটের ফলাফল আজ। ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়। এক্সিট পোলের হিসেব অনুযায়ী, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের গেরুয়া ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
Advertisement
অন্যদিকে নাগাল্যান্ডে বিজেপির পাশাপাশি এনডিএ জোট এগিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মেঘালয়ের চিত্র একটু ভিন্ন। মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে এখানে বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার সঙ্গে জোড় লড়াই চলছে এনপিপি প্রার্থী নিহিম ডি শিরার। সোংসাক বিধানসভা কেন্দ্রে আপাতত মুকুল এগিয়ে থাকলেও নিহিমের সঙ্গে তাঁর ব্যবধান মাত্র ৩৭৯ ভোটের। মেঘালয়ে তৃণমূল আপাতত এগিয়ে ৬টি আসনে। সকালের দিকে একসময় ১৯টি আসনে এগিয়ে গিয়েছিল তৃণমূল। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছিল তারা। তবে এখন তারা এনপিপি-র থেকে বহুহস্ত দূরে চলে গিয়েছে।