পুবের কলম প্রতিবেদক : নীতি আয়োগের মানচিত্রে বাংলাকে অসম্মান। চিঠিতে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। এতদিন পর্যন্ত বাংলাকে তার প্রাপ্য বরাদ্দ না দিয়ে বঞ্চনা করা হচ্ছিল। এবার দেশের মানচিত্রতে গোটা রাজ্যটাকেই ভুলে গেল কেন্দ্র। নীতি আয়োগ প্রকাশিত এবং তাদের ওয়েবসাইটে প্রাপ্ত বাংলা সংক্রান্ত রিপোর্টের মানচিত্রে বাংলাকে বসিয়ে দেওয়া হল বিহারের জায়গায়।
বুধবার বিষয়টি দেখে প্রথমেই সোশ্যাল সাইটে সরব হন তৃণমূলের সাংসদ সাকেত গোখলে। এরপর বিষয়টি নিয়ে নীতি আয়োগ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| কেন্দ্রীয় সরকারের নথিতে বাংলাকে ভুল উপস্থাপনার মধ্যে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যকেই দেখতে পাচ্ছেন মমতা।আরও পড়ুন:
নীতি আয়োগ -এর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার হাতে যেভাবে বাংলার সম্মান হয়েছে, সেজন্য সংস্থার ভাইস চেয়ারম্যানকে কড়া চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এই ভুলের জন্য ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তিনি চিঠিতে। কেন্দ্রের সংস্থা যেভাবে বাংলাকে কেন্দ্রীয় নথিতে বাংলাকে বিহারের জায়গায় বসিয়ে বাংলার প্রতি তাদের অবহেলা প্রকাশ করেছে তার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেণ, এই বিষয়ে আমি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি এবং স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানাচ্ছি| এই ধরনের মারাত্মক ভুল শুধু প্রযুক্তিগত ভুল নয়। বাংলার সম্মান ও পরিচয়ের প্রকাশ্যে অপমান।
এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়|আরও পড়ুন:
সেই সঙ্গে নীতি আয়োগ -এর গাফিলতি নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি লেখেন, সরকারি দলিলে এই ধরনের মারাত্মক ভুল নীতি আয়োগ -এর পরিশ্রমের অভাব এবং দেশের রাজ্যগুলির প্রতি অশ্রদ্ধাকে প্রতিফলিত করে। এর ফলে নীতি প্রস্তুতকারী একটি সংস্থা, যার নির্ভুল তথ্য এবং সিদ্ধান্ত সংক্রান্ত তথ্যের উপর সাধারণ মানুষ নির্ভর করে থাকে সেই সংস্থার যথার্থতা ও নির্ভরযোগ্যতার ওপরেই প্রশ্ন ওঠে। সন্দেহ তৈরি হয় নীতি আয়োগের রিপোর্ট ও প্রকাশনার মান, সত্যতা ও বিশ্বাসযোগ্যতার ওপর।
আরও পড়ুন:
Here goes my letter today to the Vice Chairperson, NITI Aayog, New Delhi, expressing my unequivocal disapproval of their grave lapse in mapping West Bengal! pic.twitter.com/4PM4TlgDRR
— Mamata Banerjee (@MamataOfficial)