রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে প্রায় ২,৪০০ কোটি টাকার প্রকল্পে ৪৩০টি মডেল স্কুল গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হবে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের আর্থিক সহায়তায়। মোট ব্যয়ের ৭০ শতাংশ বহন করবে ব্যাঙ্ক এবং বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রতি ব্লকে একটি করে এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে স্কুলকে চিহ্নিত করে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। নতুন ভবন নির্মাণ না করে বিদ্যমান স্কুলগুলিকেই উন্নত পরিকাঠামোয় রূপান্তর করা হবে।
মন্ত্রী জানান, এই মডেল স্কুলগুলিতে থাকবে স্মার্ট শ্রেণিকক্ষ, আধুনিক গবেষণাগার, সমৃদ্ধ গ্রন্থাগার, ক্রীড়ার বিশেষ ব্যবস্থা, উন্নত স্যানিটেশন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই পড়াশোনার সুযোগ থাকবে। পাশাপাশি মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উপরও জোর দেওয়া হবে। ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ নামে এই বৃহৎ প্রকল্পে আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাগত ঘাটতি পূরণের জন্য বিশেষ কোর্স এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মসূচিও চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষার মান আরও উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও ২,১৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাঁচ বছরের মধ্যে রাজ্যের ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আধুনিকীকরণ করা হবে। এখানেও ৭০ শতাংশ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং ৩০ শতাংশ রাজ্য। শিশুদের পুষ্টি, শিক্ষাসামগ্রী এবং কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হবে। তবে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর জন্য ভোটের সময়ে স্কুল ব্যবহার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, স্কুলে পঠনপাঠন ব্যাহত হওয়া উচিত নয় এবং শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। রাজ্যের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে স্কুলশিক্ষা ও প্রাক্-প্রাথমিক স্তরের পরিকাঠামো উন্নয়নে নতুন দিশা তৈরি হবে।
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪
আরও খবর
ইগো ভুলে ঝাঁপাও শেষ লড়াইয়ে, দলীয় বৈঠকে বার্তা অভিষেকের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ তেল অবরোধ আরও বড় অর্থনৈতিক ঝুঁকি নিয়ে এসেছে
ভোটার তালিকা বিতর্কে ফের পথে নামছেন মমতা, প্রথম দফার ভোটের পর পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী
ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু ৯ শ্রমিকের, আহত ১৫
লোকসভায় আসন বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিলের আড়ালে বিশেষ অধিবেশন ঘিরে বিতর্ক
লোকসভায় আসন বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিলের আড়ালে বিশেষ অধিবেশন ঘিরে বিতর্ক
অভিষেকের গাড়িতে নজরদারির নির্দেশ! কমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিতর্ক, সরব তৃণমূল
অভিষেকের গাড়িতে নজরদারির নির্দেশ! কমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিতর্ক, সরব তৃণমূল
বাংলার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কেন্দ্র, তবে জিতবে বাংলাই: ফিরহাদ
বাংলার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কেন্দ্র, তবে জিতবে বাংলাই: ফিরহাদ
‘মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না’, রায়গঞ্জের সভায় তোপ রাহুলের
‘মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না’, রায়গঞ্জের সভায় তোপ রাহুলের
আমি বলতে শুরু করলে, মোদির সমস্ত তেজ হারিয়ে যায়: '৫৬ ইঞ্চির ছাতি' নিয়ে কটাক্ষ রাহুলের
আমি বলতে শুরু করলে, মোদির সমস্ত তেজ হারিয়ে যায়: '৫৬ ইঞ্চির ছাতি' নিয়ে কটাক্ষ রাহুলের
"দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব" কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব মমতা
"দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব" কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব মমতা
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"একুশে ভবানীপুরের ত্যাগ, এবার বালিগঞ্জে সুব্রতর উত্তরাধিকার রক্ষার লড়াই", মনোনয়ন জমা দিলেন শোভনদেব