পুবের কলম,ওয়েবডেস্ক: pahalgam terror attack... পহেলগাঁও হত্যাকাণ্ডের জের। জম্মু-কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দিল রাজ্য সরকার। শুধু তাই নয়, বন্ধ হওয়া পর্যটনকেন্দ্র গুলোতে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানা যাচ্ছে। গোয়েন্দা বিভাগের থেকে এমন খবর পেয়েই পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার।
উল্লেখ্য, গত মঙ্গলবারই পহেলগাঁওয়ে (pahalgam terror attack) নৃশংস হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। তার এক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসের কোপ পড়ল কাশ্মীরের পর্যটন শিল্পে।আরও পড়ুন:
এদিকে পহেলগাঁও কাণ্ডের পর থেকে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে টানা পাঁচদিন ধরে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাক বাহিনী। তাতে অনুমান, গোলাবর্ষণের আড়ালেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রের দাবি, সেনার পোশাক পরে এসেছিল সন্ত্রাসীরা (pahalgam terror attack) । সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। বেছে বেছে সিংহভাগ হিন্দু পর্যটকদের গুলি চালানো হয়। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।