পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। টানা বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে।
জানা গেছে, গত শুক্রবার থেকে কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলের বিশাল এলাকা জলের নিচে রয়েছে। বন্যায় ইনঘ্যাম শহর ও কাছাকাছি টাউনসভিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিচু উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসফুলি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নর্থ কুইন্সল্যান্ডের কিছু অংশে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সোমবারও সেখানে এমন ‘‘রেকর্ড বৃষ্টিপাত’’ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
সে দেশের আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলে ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। ক্রিসফুলি বলেছেন, নর্থ কুইন্সল্যান্ড দীর্ঘদিন ধরে এই ধরনের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার মুখোমুখি হয়নি।