পুবের কলম প্রতিবেদক: আগামীকাল রাজ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা এসআইআর-এর দিনক্ষণ। অন্তত সোমবার বিকেলে চারটে নাগাদ দিল্লিতে বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের তরফে যে জরুরি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, তা থেকে এই জল্পনা প্রবল।
আরও পড়ুন:
যেখানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর সহযোগীরা। শুধু তা-ই নয়, এসআইআর -এর চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে রবিবারও খোলা রাখা হয়েছে সিইও অফিস। সূত্রের খবর ইতিমধ্যেই ছাপানো শুরু হয়ে গিয়েছে এনুউমারেশন ফর্ম। আগামীকাল থেকে বুথ লেবেল অফিসার (বিএলওদের প্রশিক্ষণের কাজও শুরু হচ্ছে।
আরও পড়ুন:
ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)দের সঙ্গে বিএলওদের বৈঠকও হবে আগামীকাল। এই সব প্রস্তুতি দেখে ধারণা করা হচ্ছে অক্টোবরের শেষ থেকেই এসআইআর শুরু হয়ে যেতে পারে। তবে এই বিষয়ে সব জল্পনার অবসান হতে পারে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে আজকের বৈঠকের পরেই।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একসঙ্গে দেশের ১০ থেকে ১৫ টি রাজ্যের এসআইআর নিয়ে ঘোষণা হওয়ার ইঙ্গিত রয়েছে দেশে। এই তালিকায় বাংলাসহ অসম, কেরল, তামিলনাড়ু, পুঁদুচেরির নাম থাকছে। ছাব্বিশেই বাংলার বিধানসভা নির্বাচন থাকায় আজই এই রাজ্যে এসআইআর -এর দিন ঘোষণার সম্ভাবনা প্রবল।
এসআইআর বিজ্ঞপ্তি দেওয়া হলেই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হবে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের শীর্ষ আধিকারিকরা অক্টোবরের শুরুতেই এসেছিলেন এই রাজ্যে। দফায় দফায় রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। তখনও ইঙ্গিত পাওয়া গিয়েছিল অক্টোবরের মধ্যেই বাংলায় এসআইআর ঘোষণা হতে পারে। তারপরই এসআইআর ম্যাপিং-ম্যাচিং নিয়ে জেলায় জেলায় তৎপরতা শুরু হয়ে যায়।
দিল্লিতে আগামীকালের বৈঠকের পরে রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন। জেলাস্তরেও জেলাশাসকরা বসবেন বৈঠকে। দুই স্তরের বৈঠকের রিপোর্টই পাঠানো হবে দিল্লিতে।