পুবের কলম ওয়েবডেস্ক : দুর্গাপুজোর জন্য গত বছরের অনুদানের হিসেব দেয়নি যে সব পুজো কমিটি, সেই কমিটিগুলোকে এই বছরও অনুদান দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আগের নির্দেশ অনুযায়ী পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল।
আরও পড়ুন:
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, ৫০০ কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৬টি কমিটি এখনও পর্যন্ত হিসেব দেয়নি। এই নিয়ে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন।
তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সরকারি অর্থ যথাযথ খাতে ব্যবহার না হয়ে পুজো কমিটিগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে রীতিমত।আরও পড়ুন:
সৌরভের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ এই প্রসঙ্গে যুক্তি দেন, জনগণের টাকাকে অপচয় করা হচ্ছে।এই নিয়ে রাজ্য জানিয়েছে, সরকারি অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করা হয়।
আরও পড়ুন:
উদাহরণ হিসেবে রাজ্য জানিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বাড়ানো ও কোভিডের সময় প্রয়োজনীয় খরচ। হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অনুদানের খাতে খরচ হওয়া সমস্ত টাকার হিসাব জমা দিতে হবে।