পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষকদের বাড়ির কাছে বদলি নিয়ে উৎসশ্রী প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্প কীভাবে কার্যকর করা হবে– সেই নিয়ে স্কুলের শিক্ষক ও ব্লক শিক্ষা অধিকর্তাদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। শিক্ষা দফতরের এক আধিকারিক জানান– এই উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের বদলির হয়রানি কমবে। বাড়ির কাছে বদলি পেতে উৎসশ্রী নামে একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। বদলি চাইলে এই পোর্টালে আবেদন করতে পারবেন শিক্ষকরা।
আরও পড়ুন:
প্রসঙ্গত– নিজের জেলা বা বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা।
অনেক দিন ধরেই শিক্ষকদের বদলি আটকে ছিল।আরও পড়ুন:
শিক্ষা দফতরের আধিকারিকদের আরও বক্তব্য– যাঁরা নিজের জেলা বা বাড়ির কাছে বদলি চান– তাদের ক্ষেত্রে সুযোগ মিলবে। তবে একই সঙ্গে অনেক শিক্ষক এক জায়গায় বা এক স্কুলে বদলি চাইলে দেওয়া সম্ভব নয়। তাঁদের ক্ষেত্রে সমঝোতা ও আলোচনা সাপেক্ষে বদলি মিলবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বদলির জন্য উৎসশ্রী পোর্টালে শিক্ষকরা নিজেরাই আবেদন করবেন। শিক্ষকদের বহু দিনের দাবি ছিল বদলির।
এবার সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষক মহলে।আরও পড়ুন:
গত বছর শিক্ষা দফতর শিক্ষক বদলির জন্য একটি পোর্টাল চালু করেছিল। এবার সেই প্রক্রিয়া পুরোপুরি চালু করা হচ্ছে। প্রাথমিক– উচ্চ প্রাথমিক– মাধ্যমিক– উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের ক্ষেত্রে কোনও এনওসি লাগছে না। বদলির ক্ষেত্রে দিতে হবে না ইন্টারভিউ। উৎসশ্রী নিয়ে শিক্ষক নেতা কালাম মণ্ডল রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। তাছাড়া মু্খ্যমন্ত্রী রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন।আরও পড়ুন:
রাজ্য সরকারের এই উদ্যোগ প্রসঙ্গে এবিটি-এর সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেন– রাজ্য সরকারের উদ্যোগ ভালো। তবে ভুক্তভোগী শিক্ষকরা যাতে সুযোগ পান তার ব্যবস্থা করার দাবি জানান। তিনি আরও বলেন– শিক্ষক নিয়োগ করে শিক্ষক বদলি হোক। কারণ সমস্ত শিক্ষকরা শহরের দিকে চলে আসছে। এতে গ্রামের স্কুলগুলি শিক্ষক শূন্যপদ বেশি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।