সেখ কুতুবউদ্দিন: দেশে বাড়ছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা। সেই তুলনায় এ রাজ্যে কম। এইডস নিয়ন্ত্রণে আনতে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে অর্থাৎ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে আরও সচেতনতার উদ্যোগ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে এই রাজ্যে এই সংখ্যাটা নিয়ন্ত্রণে রয়েছে। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে বেশি আক্রান্ত হয়েছে। রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও এইডস রোগ ছড়াচ্ছে। সেই জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা ‘পুবের কলম’কে বলেন, তুলনামূলকভাবে এ রাজ্যে এইডস-এ আক্রান্ত কম। পশ্চিমবঙ্গে শতকরা হারে ৮ শতাংশ। অন্য রাজ্যে বেশি। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে মানুষ আক্রান্ত বেশি। এ রাজ্যে নতুন আক্রান্ত হয়েছে ১৯৫৬ জন। প্রতিটি জেলায় এইডস সচেতনতা-প্রচার অব্যাহত রয়েছে। ৬৫ হাজার এইডস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। এইডস আক্রান্ত মহিলাদের থেকে যাতে শিশু জন্ম নিতে না পারে তার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে খোঁজ মিলছে এইআইভি আক্রান্তের। এর জন্য নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। এইডস সচেনতনায় এবাব কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের এক রিপোর্ট বলছে, (২০২৪ সালের জুন মাস পর্যন্ত) বর্তমানে সারা ভারতে এইডস রোগে আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ৩৬৪ জন। এর মধ্যে মহারাষ্ট্রে সব থেকে আক্রান্ত বেশি, ৩ লক্ষ ৮৯ হাজার ৬২৯ জন। অন্ধ্রপ্রদেশের ৩ লক্ষ ২০ হাজার ২২২ জন। কর্নাটকে আক্রান্ত ২ লক্ষ ৮০ হাজার ৪৯৭ জন। উত্তরপ্রদেশে ১ লক্ষ ৯৭ হাজার ৪৫১। তামিলনাড়ুতে ১ লক্ষ ৬৮ হাজার ৮৯৩। তেলেঙ্গানায় ১ লক্ষ ৫৮ হাজার ১৬৪। বিহারে ১ লক্ষ ৫৫ হাজার ৬৪৬। গুজরাতে ১ লক্ষ ২০ হাজার ৩১২। পশ্চিমবঙ্গে ৭৭ হাজার ২২০ জন। মণিপুরে ২৪ হাজার ৪৭২ জন। ছত্তিশগড়ে ৮ হাজার ২৭১ জন আক্রান্ত। সারা ভারতে নতুন আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৪৭১ জন। সব থেকে বেশি মণিপুরে, ০.৮৭ শতাংশ, মিজোরামে ০.৭৩ শতাংশ। অন্ধ্রপ্রদেশে ০.৬২ শতাংশ। ভারতে মোট আক্রান্তের শতকরা ০.২০ শতাংশ। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) থেকে এইডস রোগ ছড়ায়। মানুষ থেকে মানুষের মধ্যে রক্তের মাধ্যমে বা যৌনমিলনে এই রোগ ছড়াতে পারে। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। তবে এই রোগের সংখ্যা কমেনি। বিশ্বজুড়ে এইডস রোগে আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছেন এক গবেষক। ২০০৫ সালের তুলনায় এ'ন অনেকটাই কমেছে সংক্রমণ। বর্তমানে ভারতের অবস্থান কেমন, এই নিয়ে এক গবেষণা বলছে, বিশ্বে কমেছে এইডস আক্রান্তের সংখ্যা। আগে যে পরিমাণ আক্রান্ত ছিল, তার চেয়ে সংখ্যাটা অনেকটাই কমেছে ২০২৪ সাল পর্যন্ত। অন্য এক রিপোর্ট বলছে, ২০২০ সালে বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় তিন কোটি মানুষের। আক্রান্ত প্রায় চার কোটি। সংখ্যাটা যেমনই হোক, এইডস দিবসে এই নিয়ে মানুষকে সচেতন করাই হল প্রধান লক্ষ্য। আক্রান্তের সংখ্যা কোনওভাবেই যাতে না বাড়ে, সেই চেষ্টাই চালাচ্ছে বিভিন্ন দেশ ও রাজ্য।দেশে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা
দেশের মোট আক্রান্ত ২,৪৪,৩৬৪ (নতুন আক্রান্ত ৬৮,৪৭১)
আরও পড়ুন:
মহারাষ্ট্র ৩,৮৯,৬২৯ জন
আরও পড়ুন:
অন্ধ্রপ্রদেশ ৩,২০,২২২
আরও পড়ুন:
কর্নাটক ২, ৮০, ৪৯৭
আরও পড়ুন:
উত্তরপ্রদেশ ১, ৯৭,৪৫১
আরও পড়ুন:
তামিলনাড়ু ১, ৫৮,১৬৪
আরও পড়ুন:
তেলেঙ্গানা ১,৫৮,১৬৪
আরও পড়ুন:
বিহার ১, ৫৫, ৬৪৬
আরও পড়ুন:
গুজরাত ১, ২০, ৩১২
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ ৭৭, ২২০
আরও পড়ুন:
মণিপুর ২৪, ৪৭২
আরও পড়ুন:
ত্রিপুরা ১০,১২৬
আরও পড়ুন:
ছত্তিশগড় ৮,২৭১
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ০৮:১৬
আরও খবর
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুগত্য জানাল বিপ্লবী রক্ষী বাহিনী ও সেনাবাহিনী
আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর টুইটে মহিলাভিত্তিক প্রকল্পের খতিয়ান
গ্যাসের দামবৃদ্ধি: হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ তৃণমূলের নারীবাহিনীর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব, ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
রাষ্ট্রপতির ‘অপমান’ বিতর্কে ধর্নামঞ্চ থেকে পাল্টা আক্রমণ মমতার, ছবি দেখিয়ে তুললেন প্রশ্ন
রাষ্ট্রপতির ‘অপমান’ বিতর্কে ধর্নামঞ্চ থেকে পাল্টা আক্রমণ মমতার, ছবি দেখিয়ে তুললেন প্রশ্ন
কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির
কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বকে উপকার করেছি: ট্রাম্পের দাবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বকে উপকার করেছি: ট্রাম্পের দাবি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর