কৌশিক সালুই, বীরভূম: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বেসরকারি হাসপাতালে দুই কর্মীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সিউড়ি শহরের বড় বাগান মোড় এলাকায়। জখম চিকিৎসক কলকাতায় চিকিৎসাধীন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিরা হলেন সৌম্যদীপ শর্মা (২৮, কাঞ্চন চক্রবর্তী(২৮)।
সৌম্যদীপের বাড়ি করিধ্যায়। কাঞ্চন ঢিবিকোপার বাসিন্দা। জখম চিকিৎসক হলেন শুভদীপ ঘোষ বাড়ি সিউড়ির কানন পল্লী এলাকায় থাকেন। তারা শহরের ডাঙ্গাল পাড়ার একটি বেসরকারি হাসপাতালের কর্মী।আরও পড়ুন:
করিধ্যা গ্রামের দিক থেকে মোটর বাইক নিয়ে সিউড়ি আসার সময় রাত প্রায় ২টো ৫০ নাগাদ বড় বাগান মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
তাদের বাইক ইলেকট্রিক খুঁটি ও জলের কলে ধাক্কা মারে। দুর্ঘটনার আওয়াজে স্থানীয় মানুষজন বেরিয়ে আসে।আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই দুই চিকিৎসা কর্মীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
সৌম্যদীপ শর্মা ওই বেসরকারি হাসপাতালে হিসাবরক্ষক এবং কাঞ্চন চক্রবর্তী ইনটেনসিভ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
মৃত এক ব্যক্তির কাকা মহাদেব শর্মা বলেন, "বাইকে করে তাদের কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় দুজন মারা গিয়েছে এবং এক চিকিৎসক ঘটনায় গুরুতর জখম হয়েছেন"।