আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ পাঞ্জাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশন কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চান্নির এহেন আচরণে ইতিমধ্যেই পাঞ্জাবে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
আরও পড়ুন:
গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভার ভোট ১৪ ফেব্রুয়ারি একদিনে নেওয়া হবে। কমিশনের এই নিয়ে কে স্বাগত জানায় শাসক দল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী চান্নিও।
তবে হটাৎ করেই কেন কমিশন কে চিঠি দিলেন চান্নি।আরও পড়ুন:
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই দলিত শিখ ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুন:
পাঞ্জাবে ভোটের আর মাত্র চার সপ্তাহ বাকি। এখন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির আবেদনের কি উত্তর কমিশন দেয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন: