০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দু দফায় মানিক ভট্টাচার্য বিষয়ক মামলার শুনানি চলে। নিয়োগ কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য সংক্রান্ত ওএমআর শিট দুর্নীতি মামলায় সিবিআইকে এদিন  দুপুরের মধ্যেই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেই রিপোর্ট পাওয়ার পর তাদের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি। এমনকি এটাও জানতে চাইলেন যে দুই পক্ষের মধ্যে কোনও ‘বোঝাপড়া’ হয়েছে কিনা!

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

মানিক ভট্টাচার্যের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে এদিন দুপুর ২টোর মধ্যে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সিবিআই রিপোর্ট দিয়ে নিয়োগ মামলায় বেশ কয়েক জন সন্দেহভাজন নেতাদের নাম বলেছে আদালতে। কিন্তু সিবিআইয়ের তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে পর্যবেক্ষণ আদালতের। এর মূল কারণ, সিবিআই আদালতে জানিয়েছে এখনও পর্যন্ত মানিককে পাঁচ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আদালত দেখছে, সব বার সেই জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিং করা হয়নি। দু’বার করা হলেও তিনবার রেকর্ডিং নেই। এমনকি, সিবিআইয়ের প্রশ্নের উত্তরে মানিক কী কী বলেছেন, সেখানে তাঁর বয়ানে কোনও স্বাক্ষরও নেই।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

ঠিক এই জায়গাতেই বিচারপতি এদিন এজলাসে জানান, ‘তাঁর সন্দেহ হচ্ছে সিবিআই আধিকারিকদের সঙ্গে মানিক ভট্টাচার্যের বোঝাপড়া হয়েছিল কি না’। কারণ সুপ্রিম কোর্ট থেকে মানিক জামিন পেয়েছিলেন। গোটা বিষয় নিয়ে অসন্তুষ্ট আদালত প্রাথমিকের দুর্নীতি মামলার সম্পূর্ণ কেস ডায়েরি সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে।আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার