২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিস জনসনকে নিষিদ্ধ করল রাশিয়া

পুবের কলম প্রতিবেদকঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। এ নিষেধাজ্ঞার ফলে আর রাশিয়ায় প্রবেশের সুযোগ থাকছে না। রাশিয়া, ইউক্রেন যুদ্ধে শত্রুতামূলক অবস্থান নেওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়। মন্ত্রণালয়টি বলছে, বরিস জনসনের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মেসহ দেশটির মোট ১৩ রাজনীতিবিদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। তাদের বেশিরভাগই মন্ত্রিসভার সদস্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশেষ করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগির এই তালিকা আরও বড় করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে মস্কো।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আরও পড়ুন: NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রোজা না রেখে খাবার খাওয়ায় নাইজেরিয়ায় গ্রেপ্তার ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বরিস জনসনকে নিষিদ্ধ করল রাশিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার