০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ব্যক্তিরা অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করেছিল।মিডল ইস্ট আইয়ের খবরে জানা যায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনি ও একজন সিরীয়ও রয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে সংবাদমাধ্যম আল জাজিরাও একই তথ্য জানিয়েছে।বিবিসি জানিয়েছে, এই সংখ্যা সৌদি আরবে গত এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যারও বেশি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে এটি সবচেয়ে বড় গণহারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগে গত বছর একই দিনে ৬৭ জনের এবং এর আগের বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।’এ ছাড়া, আইএস, আল কায়েদা ও হুতিসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আছে।’সৌদি আইন অনুযায়ী অভিযুক্তদের যথাযথ আইনি সহায়তা দেওয়া হয়েছিল বলেও এসপিএ জানিয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যার দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে পঞ্চম। বাকি চার দেশ হল চীন, ইরান, মিশর ও ইরাক।গত বছর সব মিলিয়ে ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছিল সৌদি আরব। তার আগের বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

আরও পড়ুন: ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের

১৯৮০ সালে মক্কা দখলের চেষ্টার অভিযোগে এক দিনেই ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আর ২০১৬ সালে এক দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যাদের মধ্যে একজন শিয়া মুসলিম নেতাও ছিলেন।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার