কৌশিক সালুই, বীরভূম : বাংলা তথা বীরভূমের রেলের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের দুই সাংসদ। বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এবং রাজ্যসভার নবাগত সাংসদ সামিরুল ইসলাম বিভিন্ন দাবি-দাওয়া পেশ করলেন।
আরও পড়ুন:
সিউড়ির ওভার ব্রিজ নির্মীয়মান অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সাঁইথিয়া রেল স্টেশন সংলগ্ন বেশ কিছু রাস্তা এখনো পাকা হয়নি, মুরারই রেল স্টেশনে করো না সময়ে বন্ধ হয়ে যাওয়া রেলের স্টপেজ সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদ শতাব্দী রায় লোকসভায় বিষয়গুলি উল্লেখ করে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন:
অন্যদিকে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লিখিতভাবে রেলমন্ত্রীর কাছ ওই সমস্ত গুলির দাবি পেশ করেন।
শতাব্দী রায় বলেন," দীর্ঘ নয় থেকে দশ বছর ধরে বারবার রেলমন্ত্রকে দাবি করলেও সে বিষয়ে কোন সুরাহা হয়নি। কয়েকজন রেলমন্ত্রী বদল হলেও সমস্যার সমাধান হয়নি"।আরও পড়ুন:
রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন," রেলের বঞ্চনা বাংলাতে নতুন কিছু নয় লিখিতভাবে জানিয়েছি। অবিলম্বে সে দাবি পূরণ না হলে সংসদের উচ্চকক্ষকে সোচ্চার হব"।