১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতের শহরে শ্যুটআউট, বাঁশদ্রোণীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি দুষ্কৃতীদের

পুবের কলম প্রতিবেদক:­ বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়িতে ঢুকে এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে– বৃহস্পতিবার রাত পৌনে ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলের নেতৃত্বে বাঁশদ্রোণীতে প্রদীপ দেবনাথ নামে এক প্রোমোটারের বাড়িতে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা। সেইসময় প্রদীপ দেবনাথের বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ দুষ্কৃতীরা প্রদীপ দেবনাথকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তবে– প্রদীপ পিস্তলের মুখ ঘুরিয়ে দেন। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে অভিজিৎ মুখোপাধ্যায়ের হাতে। বর্তমানে অভিজিৎ হাসপাতালে চিকিৎসাধীন। রাতের এই শ্যুটআউটের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

মূলত, প্রোমোটিং সিন্ডিকেটকে কেন্দ্র করেই গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় নান্টি ঘোষ ও তার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন প্রদীপ দেবনাথ। ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। ঘটনার সঙ্গে কারা যুক্ত– কেন গুলি চালানো হল– তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতের শহরে শ্যুটআউট, বাঁশদ্রোণীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি দুষ্কৃতীদের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার