০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দুকে সোমবারই সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন: পুনরায় অশান্ত সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার ২৬ ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে চান শুভেন্দু। শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি চলে। এদিন এই মামলার শুনানিপর্বে বিচারপতি জানান, ‘সোমবার কেন? অন্যদিন যান।অনেক রাজনৈতিক ব্যক্তিই যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বর্ক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যেতে পারেন।’

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ‘২৬ তারিখ জেলিয়াখালি, হালদারপাড়া-সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর’। গত বৃহস্পতিবার আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। শুভেন্দুর আইনজীবী বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন। সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক।’ পুনরায় শুভেন্দু সন্দেশখালি যেতে চাইলেও সিঙ্গেল বেঞ্চ এ নিয়ে এদিনই কোনও সিদ্ধান্ত জানায়নি। উল্টে কেন সোমবারই তাঁকে যেতে হবে, তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। বিচারপতি বলেন, ‘পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাঁধা হয়নি। কিংবা দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি।’

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

রাজ্য সরকারের আইনজীবী এদিন সিঙ্গেল বেঞ্চে জানান, ‘আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভালো না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে’। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার সন্দেশখালি যাওয়ার বিষয়ে যে আশা রেখেছিলাম শুভেন্দু। এদিন সেই আশায় জল ঢেলে দিল হাইকোর্ট।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুভেন্দুকে সোমবারই সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার