মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে আবেদন জানালো রাজ্য। এর আগে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আবেদন করে রাজ্য। এদিন রাজ্য প্রধান বিচারপতি কাছে জানায়, 'মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর। কিন্তু তিনি এখন সার্কিট বেঞ্চে রয়েছেন'।
তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করার আবেদন জানানো হয় প্রধান বিচারপতির কাছে। এরপরেই মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আরও পড়ুন:
জানা গেছে, মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে বলে ইঙ্গিত।
মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে ।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। 'খালিস্তানি' মন্তব্য করার জন্য বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার আর্জি জানানো হয়েছে বলে সুত্রে প্রকাশ। শুভেন্দুর বিরুদ্ধে অনুমতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। মঙ্গলবার এই মামলার সম্ভাবনা রয়েছে।