পুবের কলম, ওয়েবডেস্ক : সরকারি পেনশনভোগীদের ক্ষেত্রে বার্ষিক জীবন শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) বা (জীবন প্রমাণ পত্র) জমা দেওয়ার সময়সীমা হল ৩০ নভেম্বর, ২০২২।
আরও পড়ুন:
তবে এক্ষেত্রে এই নিয়মগুলি সম্পূর্ণ হয়ে থাকলে এই প্রবীণ নাগরিকদের নভেম্বর ২০২২ এর মধ্যে জীবন শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) জমা দিতে হবে না।
কর্মচারীদের পেনশন স্কিম (ইপিএস)-১৯৯৫ এর অধীনে কর্মচারী ভবিষ্যত তহবিল সংস্থা, এমপ্লয়িজ প্রবিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) থেকে পেনশন প্রাপ্ত বেসরকারি-ক্ষেত্রের কর্মীদের জন্য জীবন শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) জমা দেওয়ার শেষ তারিখটি আলাদা।
আরও পড়ুন:
ইপিএফও অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট অনুসারে, ইপিএস'৯৫ পেনশনভোগীদের জন্য, জীবন প্রমাণ পত্র ১২ মাসের জন্য বৈধ থাকবে। অপর একটি ট্যুইটে জানানো হয়েছে, ইপিএস'৯৫ পেনশনভোগীরা এখন যেকোনো সময় জীবন শংসাপত্র জমা দিতে পারেন যা জমা দেওয়ার তারিখ থেকে ১ বছরের জন্য বৈধ হবে।
"আরও পড়ুন:
আরও একটি ট্যুইট অনুসারে ইপিএস'৯৫ এর অধীনে পেনশনভোগীদের ২০২২ সালের নভেম্বরে জীবন প্রমাণ পত্র (লাইফ সার্টিফিকেট) জমা দেওয়ার দরকার নেই, যদি আপনার পেনশন এক বছরেরও কম সময়ে শুরু হয়েছিল বা আপনি এটি ২০২১ সালের ডিসেম্বরে বা তার পরে জমা দিয়েছিলেন। জীবন প্রমাণ পত্র আগের জমা দেওয়ার তারিখ থেকে ১২ মাসের জন্য বৈধ।
আরও পড়ুন:
২০১৯ সালের ডিসেম্বরে জারি করা জীবন শংসাপত্র বা জীবন প্রমাণ পত্র (লাইফ সার্টিফিকেট) জমা দেওয়ার বিষয়ে ইপিএফও সার্কুলার অনুসারে, "কর্মচারী পেনশন স্কিম দ্বারা জীবন শংসাপত্র বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়া, প্রতি বছরের নভেম্বর মাসে ১৯৯৫-পেনশনভোগীদের শেষ জীবন শংসাপত্র/জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার তারিখ থেকে এক বছর পরে জীবন শংসাপত্র/জীবন প্রমাণ জমা দেওয়ার একটি সিস্টেম দ্বারা প্রতিস্থাপিত (রিপ্লেসড) হতে পারে। নির্দেশিকা অনুসারে পেনশনভোগীদের পরবর্তী বছরের মধ্যে নির্দিষ্ট মাসের মধ্যে জীবন শংসাপত্র/জীবন প্রমাণ জমা দিতে হবে যা ব্যর্থ হলে পরবর্তী মাস থেকে পেনশন বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন:
একজন ইপিএস-১৯৯৫ পেনশনভোগী হিসাবে, আপনি যদি ২৫ নভেম্বর, ২০২১-এ আপনার বার্ষিক জীবন শংসাপত্র জমা দিয়ে থাকেন, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সর্বশেষে ২৫ নভেম্বর, ২০২২-এর মধ্যে আপনার জীবন প্রমাণ পত্র জমা দিয়েছেন। আপনি যদি এই সময়সীমার মধ্যে পেনশন জমা না দেন তাহলে ডিসেম্বর ২০২২ থেকে পেনশন পেমেন্ট পাওয়া বন্ধ হয়ে যাবে।