আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তিতে হেমন্ত সোরেন। জিতলেন আস্থাভোটে। খুব সম্প্রতি নির্বাচন কমিশন হেমন্তের বিধায়ক পদ খারিজ করতে চেয়ে চিঠি দেয় রাজ্যপালকে।
আরও পড়ুন:
এরপর থেকেই ঝাড়খণ্ডের সরকার নিয়ে টালবাহানা শুরু হয় ৷ শেষে স্থির হয় যে,সোমবার আস্থা ভোট হবে ঝাড়খণ্ড বিধানসভায় ৷ তাতে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ বহাল রইলেন তিনি।
আরও পড়ুন:
৮১আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় ৪৮ জন বিধায়কই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পক্ষে ভোট দেন।
আস্থাভোটে জয় পাওয়ার পর সোরেন বিজেপির উদ্দেশ্যে নজিরবিহীন তোপ দাগেন। হেমন্ত বলেন বিজেপি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছে। সরকারকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গেরুয়া শিবিরকে আক্রমণ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "ওরা দু'টি রাজ্যের মধ্যে ঝামেলা পরিবেশ তৈরির চেষ্টা করেছে ৷"আরও পড়ুন:
উল্লেখ্য বিজেপি বারংবার বলে গিয়েছে সোরেন সরকারের ওপর মানুষের আস্থা নেই। কিন্তু আস্থা ভোটে জয়ী হয়ে সেই কুৎসার মোক্ষম জবাব দিলেন সোরেন।
আরও পড়ুন: