পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরসভার অন্দরে বহিরাগতদের অবাধ প্রবেশ আটকাতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা।পুরসভার কাউন্সিলার ক্লাব রুমে প্রবেশের জন্য এবার লাগবে বিশেষ ই-গেট পাস। এই মর্মে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার পুরসভার কমিশনার বিনোদ কুমার একটি বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশিকা জারি করেন।নতুন নির্দেশিকা অনুযায়ী,কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের এবার বাইরেই বসে থাকতে হবে।
আরও পড়ুন:
পাশাপাশি কাউন্সিলর্স ক্লাব রুমেও অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।অপরিচিত, বহিরাগত ছাড়াও নির্বাচিত নন এমন কোনো ব্যক্তি আর ভেতরে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন:
শুধুমাত্র নির্বাচিত কাউন্সিলাররাই রুমে প্রবেশ করতে পারবেন।এমনকি বিশেষ কোনো ক্ষেত্রে কাউন্সিলর্স ক্লাব রুমে প্রবেশের ক্ষেত্রে পুরসভার নির্দিষ্ট মোবাইলে হোয়াটসঅ্যাপ করে অনুমতি নিতে হবে। আগাম কোন অনুমতি ছাড়া সেখানে কোনো সাংবাদিক বৈঠক করা যাবে না বলেও নির্দেশিকায় বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে শাসকদলের কাউন্সিলর ও সদস্যদের হেনস্থার অভিযোগ ওঠে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। ওই সময় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা শাসকদলের কাউন্সিলারদের গায়ে হাত তুলে হেনস্থা করে বলে অভিযোগ উঠেছিল।তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুই পক্ষের কাউন্সিলারদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এর পরেই কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ যৌথভাবে বৈঠকে বসে। সেই বৈঠকেই বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে রাশ টানার সিদ্ধান্ত হয়।তারপরেই কলকাতা পুরসভার কমিশনারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।