পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন চার মন্ত্রী নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। শনিবার নিজ দল পদুজানা পারামুনার চার সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। এই চারজন গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে বিদেশমন্ত্রকে জি এল পেইরিস,পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দিনেশ গুনাবর্ধনে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রকে কাঞ্চা ওয়াইজেসেকরা এবং আরবান ডেভোলপমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রকে প্রসন্ন রানাতুঙ্গা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া।
রনিলকে প্রধানমন্ত্রী পদে নিয়োগকে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ নাগরিক ভালোভাবে নেয়নি। তারা মনে করে রনিল রাজাপক্ষে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠদের একজন। নতুন মন্ত্রীদের নিয়োগের পর শ্রীলঙ্কার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন দল এসএলপিপি। এদিকে বিক্রমাসিংহের নেতৃত্বে জোটে যোগ দেবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে দেশটির বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল। আগামী দিনে ক্যাবিনেট গঠনে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে।সংকটের মাঝে চার নতুন মন্ত্রী নিয়োগ শ্রীলঙ্কায়
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৫:১৪
আরও খবর
সংকটে ব্রিটেনের রাজনীতি: তীব্র চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
জ্বালনি সংকটের মাঝেও প্রতিবেশী দেশে ৩৮ হাজার টন পেট্রোল-ডিজেল পাঠাল ভারত
সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির
দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯