আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকায় যৌনবাহিত রোগ বেড়ে চলেছে। দেশটিতে গত বছর সিফিলিস রোগীর সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা লেন্দ্রো মিনা বলেছেন, ‘আমরা যৌনবাহিত রোগ নির্ণয় ও বৃদ্ধি প্রতিরোধে কাজ করছি। কয়েক বছর ধরে গনেরিয়া ও সিফিলিসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে দাঁড়িয়েছে। এইচআইভি রোগীর সংখ্যাও ২০২১ সালে ১৬ শতাংশ বেড়েছে।
’ এছাড়া চলতি বছর মাক্সিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আরও উদ্বেগ বেড়েছে আমেরিকায়। কারণ, মাঙ্কিপক্সের সংক্রমণ ঘটছে মূলত যৌনতার মধ্য দিয়ে। দেশটির ‘ন্যাশনাল কোলিশন অব এসটিডি ডিরেক্টর্স’-এর নির্বাহী পরিচালক ডেভিড হার্ভে এ পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণহীন’ বলেছেন। বার্মিংহামের আলাবামা ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক সাগ বলেছেন, ‘এটি খুব সাধারণ ঘটনা। যখন মানুষ অরক্ষিত যৌন মিলন করে, তখন যৌন রোগের সৃষ্টি হয়।’ বিশেষজ্ঞরা এ পরিস্থিতি মোকাবিলায় কনডমের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন। এছাড়া কেউ যৌন রোগে সংক্রমিত হয়েছেন কিনা, তা পরীক্ষা করার জন্য টেস্ট কিট রাখার পরামর্শ দিয়েছেন। সিফিলিস হল একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। যা যৌনাঙ্গে ঘা হিসেবে দেখা যায়। এটির চিকিৎসা না করা হলে গুরুতর উপসর্গ দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। ১৯৪০ এর দশকে আমেরিকায় সিফিলিস সংক্রমণ হ্রাস পায়। কিন্তু ২০০২ সালের দিকে সিফিলিস আবারও বাড়তে শুরু করে। মূলত সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এটির মাত্রা বেশি দেখা যায়। ২০২১ সালে আমেরিকায় সিফিলিসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫২ হাজার।আরও পড়ুন:
যৌনরোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী। ব্ল্যাক, লাতিন ও নেটিভ আমেরিকানদের মধ্যে এ হার বেশি। যদিও পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের হার কম। তবে কর্মকর্তারা বলছেন, নারীদের আক্রান্তের সংখ্যাও গত বছর ৫০ শতাংশ বেড়েছে।