পুবের কলম ওয়েবডেস্কঃ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানা প্রতিহত করল সিরিয়া। বৃহস্পতিবার গভীর রাত স্থানীয় সময় রাত একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ সিরিয়ার রাজধানী দামাস্কাসের আকাশে উড়ে আসে ক্ষেপণাস্ত্র। সানা জাতীয় সংবাদসংস্থা শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
তেল আবিব, রামাত গান ও আশপাশের এলাকার অধিবাসীরা অন্তত একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পায় বলে ইজরাইলের হিব্রুভাষী কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
ইজরাইলি বাহিনী বিষয়টি তদন্ত করছে। তাদের ধারণা, ইজরাইলি ক্ষেপণাস্ত্র ভূপতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এবং তার একটি হয়ত ইজরাইলের ভেতরে পড়েছে।আরও পড়ুন:
এর আগে, গত ১৯ আগস্ট ইজরাইলের সেনারা বিমান থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দক্ষিণাঞ্চলে এবং হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে দামাস্কাসের ওপর যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তার সবগুলো মধ্য আকাশে ধ্বংস করে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার ওপর হামলার চালানোর জন্য বেআইনিভাবে ইজরায়েলের সেনারা লেবাননের আকাশসীমা ব্যবহার করে থাকে।