পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ জাওয়াদের দুর্যোগের সুন্দরবনের নদী গুলির জলস্ফীতি বেড়ে যায়। এর মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ল মালবোঝাই একটি নৌকো যাতে কয়েকজন যাত্রীও ছিল।সুন্দরবনের নেজাট এর বেতনী নদীর ঘটনা । সূত্রের খবর, রবিবার নৌকায় করে লোহার রড সহ অতিরিক্ত পণ্য বোঝাই করে নিয়ে একটি নৌকা ন্যাজাট থেকে কালিনগর ঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় নদীতে অতিরিক্ত জলের ঢেউ থাকার ফলে নৌকা কাত হয়ে যায়।
নৌকার দশজন যাত্রী নদীতে পড়ে যায়।আরও পড়ুন:
এরপর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে।পাশাপাশি নৌকার কাত হয়ে যাওয়ায় লোহার রড গুলি নদীতে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ থাকার কথা ছিল ফেরি চলাচল।
তাহলে কি করে প্রশাসনের নির্দেশ অমান্য করে এই পণ্যবাহী নৌকাটি চলছিল? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনো নিখোঁজের খবর নেই। বিষয়টা তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। প্রশাসনের পক্ষ মাইক প্রচার চলছে