পুবের কলম প্রতিবেদক, বাঁকুড়াঃ বিষ্ণুপুর পুরসভার বাম আমলের ১৫ বছরের কাউন্সিলর দুলাল গোস্বামী সদলবলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার বিষ্ণুপুর পুরসভার চেয়ারপার্সন অর্চিতা বিট তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
আরও পড়ুন:
তৃণমূলে যোগদান করেই দুলাল গোস্বামী বলেন– সারা দেশে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী নেই।
আমি অনেক আগেই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন নেতার কাজকর্ম মেনে নিতে পারিনি। এখন দল তাঁদের সরিয়ে দেওয়ায় স্বচ্ছন্দে দলে এসে কাজ করতে পারব বলে মনে করছি।