পুবের কলম, ওয়েবডেস্ক: নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কোলেজিয়াম। সোমবার কোলেজিয়াম আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ পাঠায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল বিচারপতিকে।