পুবের কলম ওয়েবডেস্কঃ স্কটল্যান্ড ইয়ার্ড, সারা বিশ্বের সম্ভ্রম আদায় করে নেয় এই ব্রিটিশ নিরাপত্তা প্রদানকারী সংস্থাটি। একটা সময় ছিল যখন কলকাতা পুলিশের কার্যকলাপকে তুলনা করা হত স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে। সেই স্কটল্যান্ডইয়ার্ডের শীর্ষপদে এবার বসতে চলেছেন এক বাঙালি।অনিলকান্তি বসু ওরফে নীল বসু। যদিও তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা সবই ইংল্যান্ডে।
সংস্থার প্রথম মহিলা শীর্ষকর্তা ডেম ক্রেসিডা ক্রিক চলতি সপ্তাহেই পদত্যাগ করেছেন।তাঁর বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য, খারাপ আচরণ সহ একাধিক অভিযোগ ছিল।আরও পড়ুন:
মের জায়গাতে নীলের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। এই মুহূর্তে ৫৩ বছরের নীল লন্ডন মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অপারেশন স্পেশালিস্ট) পদে কর্মরত রয়েছেন।নীল বসু নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক।
১৯৯২ সালে তিনি ব্রিটিশ পুলিশে যোগ দেন। এযাবৎ তাঁর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন হল সন্ত্রাসবাদী উসমান খানকে খতম করে লন্ডন ব্রিজে সন্ত্রাসের ছক বানচাল করে দেওয়া। বাবা বাঙালি,মা ব্রিটিশ নীলের। তবে তিনি স্কটল্যান্ড ইয়ার্ডের শীর্ষপদে অনেক প্রতিদ্বন্দী রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতর। তবে শীর্ষ পদে এলেও তাকে মুখোমুখি হতে হবে অনেক চ্যালেঞ্জের।