পুবের কলম ওয়েবডেস্কঃ  আগামী  ৩০ সেপ্টেম্বর  ভবানীপুর,  সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনে উপনির্বাচন।

এরমাঝেই মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন  কমিশন  ঘোষণা  করল বাকি চারটি খড়দহ,  শান্তিপুর,দিনহাটা, গোসাবা,কেন্দ্রের উপনির্বাচনের দিন।

দিনহাটা, গোসাবা, শান্তিপুর, খড়দহ-রাজ্যের এই চারটি আসন সহ সারা দেশের ৩০টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ওই আসনগুলিতে ৩০ অক্টোবর ভোট হবে। ফল প্রকাশ ২ নভেম্বর।

এই চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর, মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর।

উপ নির্বাচন নিয়ে কিছু নির্দেশিকা জারি করেছে কমিশন। জানানো হয়েছে বদ্ধ জায়গায় সর্বোচ্চ ৩০% বা ২০০ জনকে নিয়ে প্রচার করা যেতে পারে। খোলা জায়গায় সর্বোচ্চ ৫০% বা ৫০০ জন কে  চলতে পারে প্রচারের কাজ।

জাতীয় বা রাজ্য স্তরের স্বীকৃত দলগুলি সর্বোচ্চ ২০ জন তারকা প্রচারককে নিয়ে প্রচার করাতে পারবে।

উল্লেখ্য ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে প্রয়াত হন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। ফলে খালি হয় ওই আসনটি।

বিধায়ক পদে শপথ নেওয়ার পর মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।  এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এই সমস্ত আসনেই উপ নির্বাচন হতে চলেছে