পুবের কলম ডিজিটালঃ ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ। প্রথমে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর উপর দায় চাপানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক চাপে তদন্তে রাজি হয়েছে ইসরাইল। আর এ ঘটনায় আন্তর্জাতিক বিশ্বে ইসরাইলের কড়া সমালোচনা চলছে। আল-জাজিরা জানায়, রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ড থমাস-গ্রিনফিল্ড এই হত্যাকাণ্ডকে ‘ভয়ংকর’ উল্লেখ করে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘সাংবাদিক শিরীনকে হত্যার ঘটনায় আমরা মর্মাহত’। পাশাপাশি এ হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা-বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র লুইস মিগুয়েলও ইসরাইল চালিত বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, এ হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের ভয়াবহ দৃষ্টিভঙ্গি ফুটে ওঠেছে। এভাবেই নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরাইলি বাহিনী। কাতারের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মুহাম্মদ আল-থানি আল-জাজিরার নিহত সাংবাদিকের পরিবার ও তাঁর সহকর্মীদের সমবেদনা জানিয়েছেন। থানি বলেন, নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর যারা ভয়াবহ হামলা চালায় তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এ দিকে ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, সাংবাদিকদের অবশ্যই স্বাধীন ও নিরাপদে কাজ করতে দিতে হবে। তাছাড়া এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তিনি। সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন চিনের মুখপাত্র ঝাও লিজিয়ান। বলেছেন, ‘দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চালানো সহিংস ঘটনায় আমরা হতভম্ব।’ এ ঘটনার বিচার চেয়েছেন তিনি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ ফিলিস্তিনির সাংবাদিক হত্যার কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যার মাধ্যমে ইসরাইল গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করতে চায়। কড়া প্রতিবাদ জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বেলজিয়াম, ইউম্যান রাইটস ওয়াচ, রিপোটার্স উইদাউট বর্ডারস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট ও ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট। এককথায় আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে বিশ্বকে।সাংবাদিক হত্যার নিন্দা সারাবিশ্বে
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ মে ২০২২, ১৫:৫২
আরও খবর
অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, 'বিশ্ব হয়ে উঠল রামময়' মন্তব্য প্রধানমন্ত্রীর
উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের
১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল
প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল
সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল
সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা