পুবের কলম,ওয়েবডেস্ক: তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি। বুধবার একটা গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে। বিএমজে অনকোলজি জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, গত তিন দশকে ৫০ অনূর্ধ্ব ব্যক্তিদের মধ্যে ক্রমান্বয়ে বেড়ে চলেছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। জানা গেছে, ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে ১৪ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৮০ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
২০৪ টি দেশ নিয়ে এই গবেষণা করা হয়। এই মারণরোগের মধ্যে সব থেকে বেশি দেখা যায় ব্রেস্ট ক্যানসার।আরও পড়ুন:
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী , ১৯৯০ সালে বিশ্বে ক্যানসারে আক্রান্ত হয় ১৮ লাখ ২০ হাজারের মতো। তবে এই সংখ্যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ৩৩ লক্ষের কাছাকাছি। এই মারণ রোগে ৪০ ও ৩০ বা তার চেয়ে কম বয়সীদের মৃত্যুর হার ২৭ শতাংশ বেড়েছে।
সমগ্র বিশ্বে ক্যানসারের সঙ্গে সহবাস করা তরুণদের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিটি নতুন প্রজন্মে এই রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।আরও পড়ুন:
ক্যানসার মূলত ‘মাল্টি ফ্যাক্টেরিয়াল ডিজিজ’। এর নির্দিষ্ট কোনও কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, তেল-মশলাদার খাবার খাওয়ার প্রতি ঝোঁক; এমন কয়েকটি কারণে ক্যানসার বাসা বাঁধে শরীরে। এছাড়াও অত্যধিক হারে মদ্যপান ও ধূমপানের কারণে এই রোগ বাসা বাধতে পারে।