পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২০ সালে কোভিড ১৯ ভাইরাস প্রথমবার গোটা বিশ্বকে প্রথমবারের জন্য আর্থ-সামাজিক ভাবে বিদ্ধস্ত করেছিল। সেই সময় ধ্বস নেমেছিল গোটা বিশ্বজুড়ে শেয়ার বাজারে। ২ বছর পরে রাশিয়া ইউক্রেন কে আক্রমণ করতে একই ভাবে বিশ্বজুড়ে পতনের মুখে স্টক মার্কেট।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০এ নেমেছে। প্রায় ৫% পতন হয়েছে উভয় ক্ষেত্রেই।
প্রায় দুই বছর পর এটাই দ্বিতীয় বৃহত্তম পতন।বিএসই (BSE) সেনসেক্স ৪.৭শতাংশ বা ২৭০২ পয়েন্ট কমে ৫৪৫৩০ এ শেষ হয়েছে, যেখানে নিফটি ৫০ সূচকটি ৮১৫ পয়েন্ট বা ৪.৮ শতাংশ কমে ১৬৪২৮ -এ বাণিজ্য শেষ করেছে।আরও পড়ুন:
আজ কালো বৃহস্পতিবার। সকাল সাড়ে আটটায় রুশ প্রেসিডেন্ট ইউক্রেন আক্রমণের ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারত এশিয়ার প্রায় সমস্ত দেশে শেয়ার বাজারে ধ্বস নামে। বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০ বৃহস্পতিবার তীব্রভাবে পড়ে প্রায় ৩% নেমে আসে।
আরও পড়ুন:
এইদিন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex)। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহতআতঙ্কে অনেকেই টাকা তুলে নেওয়া শুরু করেছেন বাজার থেকে। তাই পতন হয়েছে সেনসেক্স ও নিফটির।এশিয়ার সমস্ত শেয়ার বাজারে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে পতন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ১০০ ডলার।