০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দুল চুরি করে কান কেটে নিয়ে পালাল দুষ্কৃতী, চাঞ্চল্য উত্তরপ্রদেশে  

পুবের কলম ওয়েব ডেস্কঃ  গৃহস্থলীর  জিনিস কিনতে  বাজারে বেরিয়েছিলেন  মহিলা। সোনার দুল পরে বাজারে বের হওয়ায় হল কাল। ভরা বাজরে দুষ্কৃতীর নিশানায় পড়লেন ওই মহিলা। কানের সোনার দুল চুরি করতে গিয়ে ছুরি দিয়ে কানটাই কেটে নিয়ে পালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে  নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিন-দুপুরে এহেন ঘটনায় কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল পথ-চলতি মানুষ। তড়িঘড়ি করে   পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পৌঁছায় তারা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলার নাম নির্মলা সিং।  সোমবার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছিলেন ওই মহিলা।তখনই ঘটনাটি ঘটে। কয়েক জন স্কুটি নিয়ে হঠাৎ করে একেবারে তাঁর সামনে এসে দাঁড়ায়৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁর কান ধরে মারে টান৷ লক্ষ্য ছিল সোনার কানের দুলটা ছিনিয়ে নেওয়া। নির্মলা তাতে বাধা দিলে, শুরু হয় ধস্তাধস্তি। এর পরেই ওই দুষ্কৃতী পকেট থেকে ছুরি বার করে নির্মলার কানে কোপ বসান৷ পরিস্থিতি বেগতিক দেখে কান কেটেই চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল

খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যায় নির্মলার পরিবার – পরিজনরা। তারা থানায় কিছু অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ আধিকারিকরা। খুব শীঘ্রই ওই দুষ্কৃতীরা ধরা পরবে বলেই আশ্বাস দেন তারা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনার দুল চুরি করে কান কেটে নিয়ে পালাল দুষ্কৃতী, চাঞ্চল্য উত্তরপ্রদেশে  

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার