ওয়াশিংটন, ৫ এপ্রিল: এখনই যুদ্ধবিরতি করতে হবে গাজায়, ইজরাইলকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আমেরিকা। যুদ্ধবিরতি না হলে ইজরাইলের প্রতি নিজেদের অবস্থান বদলে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাফ জানিয়েছেন, 'গাজার নাগরিকদের মৃত্যু আটকাতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে বেঞ্জামিন নেতানিয়াহুকে।'
আরও পড়ুন:
আরও পড়ুন:
বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজার পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশকিছুক্ষণ আলোচনা হয় বলে জানিয়েছে আন্তজার্তিক সংবাদমাধ্যম। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, “ইজরাইলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমজনতার ক্ষয়ক্ষতি বন্ধ ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে। আমেরিকার এই বার্তার পরে তেল আভিভ কী পদক্ষেপ করে, সেটা খতিয়ে দেখবেন মার্কিন আধিকারিকরা। তার পরেই গাজা নিয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করবে আমেরিকা।”আরও পড়ুন:
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যাতে গাজার যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছিল ইজরাইল ও হামাস। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে পরিষ্কার কোনও ইঙ্গিত মেলেনি। এখনও ইজরাইলি ও বিদেশি মিলিয়ে গাজায় পণবন্দি অন্তত ১৩৪ জন। এহেন পরিস্থিতিতে বাইডেনের পরামর্শ মেনে যুদ্ধবিরতির পথে হাঁটবেন কি নেতানিয়াহু? তবে ওয়াশিংটনের আশা, এই বার্তার পরে দ্রুত পদক্ষেপ করবে ইজরাইল।