পুবের কলম প্রতিবেদকঃ এগিয়ে এল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ১ নভেম্বর থেকেই শুরু হতে চলেছে এই অধিবেশন। ওইদিন বেলা দুটোয় শোকপ্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। অধিবেশন শুরুর আগে বেলা ১টায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে বসবে সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক।
মাঝে শনি ও রবিবার ছাড়াও কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো উপলক্ষে সরকারি ছুটির দিনগুলিতে অধিবেশন বসবে না। ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে সোমবার ইঙ্গিত দিয়েছেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।আরও পড়ুন:
বিধানসভার বাজেট অধিবেশনের পর ফের নভেম্বরে বসছে অধিবেশন। যদিও মাঝে কালীপুজো, ভাইফোঁটা ও ছটের উৎসব থাকায় সরকারি ছুটি রয়েছে।
তাই সর্বসাকুল্যে সাত থেকে আট দিন অধিবেশন হওয়ার সম্ভাবনা বলে বিধানসভা সূত্রে খবর। সোমবার অধিবেশন নিয়ে বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।আরও পড়ুন:
পরে পরিষদীয় মন্ত্রী জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হবে। বেশ কয়েকটি বিল আসতে পারে বলে ইঙ্গিত দেন। সেইসঙ্গে এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী। বিধানসভায় বিদ্যাসাগরের উপর বিশেষ আলোচনা হবে বলে জানান তিনি।