পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার উপর মারাত্মক প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন। চলতি বছরের জুন থেকেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। গত তিন মাসে উষ্ণতা রেকর্ড ছুঁয়েছে। তার পরও গরম কমার লেশ মাত্র নেই।
এই আবহে জলবায়ুর বদল সংক্রান্ত গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ভারত সহ ৬৫টি দেশে আগস্ট মাসে রেকর্ড ছাপিয়ে গেছে উষ্ণতা। ১৯৫১ থেকে ১৯৮০ সালের গড় তুলনায় অনেক বেশি ছিল চলতি বছরের তাপমাত্রা। নতুন এক গবেষণায় এহেন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।আরও পড়ুন:
গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপান, উত্তর আটলান্টিক, উত্তর দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে সব থেকে বেশি তাপ অনুভূত হয়। যা ১৮৮০ সালের রেকর্ডকেও অতিক্রম করে। এর আগে গড় তাপমাত্রার নিরিখে ২০২৩ সালের ৩ জুলাই বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিনের তকমা পেয়েছিল।
আরও পড়ুন:
তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের জন্য একটি বড় হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে। এমনকী দ্রুত হারে গলছে হিমালয় এবং অন্যান্য বরফের পাহাড়। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।