২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে!  বেপরোয়া গতির বলি ২, আহত ৬

পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিল রাস্তায় দাঁড়িয়ে থাকা ৮ জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির মালাই মন্দির এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন অত্যন্ত দ্রুত গতিতে আসছিল গাড়িটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির চালক।

কয়েকজন পথচারী সহ পরপর ২টি গাড়ি এবং ৩ টি দোকানে ধাক্কা মারে সেটি। ঘটনায় গুরুতর আহত হন ৮ জন। তাঁদের মধ্যে একাধিক শিশুও আছে। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতেরা হলেন, মুন্না এবং সমীর। বুধবার রাত ৭.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বসন্ত বিহার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুন্না এবং সমীর নামে দু’জনের। বাকিরা এইমসের  ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতরা দিল্লির শিবা ক্যাম্প, বসন্ত বিহার, একতা বিহার এবং আরকে পুরমের বাসিন্দা।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা জল সরবরাহ ব্যাহত দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা

ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, গাড়িটির গতি অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা।

আরও পড়ুন: মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা ঘিরে অশান্তির আশঙ্কা: চার জেলায় নিরাপত্তার দায়িত্বে চার সিনিয়র আইপিএস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে!  বেপরোয়া গতির বলি ২, আহত ৬

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার