পুবের কলম, ওয়েবডেস্ক: কালীঘাটের বাড়ি থেকে ধর্মতলার মহাসমাবেশের পথে  রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা। তার পরে নেত্রী পৌঁছে যাবেন ২১ শে জুলাই মহাসমাবেশের পথে। যেখানে দলের নেতা-কর্মী থেকে দলের সাধারণ কর্মী সমর্থকেরাও তাঁকে দেখা থেকে বক্তব্য শোনার অপেক্ষায় প্রতীক্ষায়।

কালীঘাটের বাড়ি থেকে ধর্মতলার মহাসমাবেশের পথে তৃণমূল সুপ্রিমো

গতকালই ২১ শে জুলাই যে মানুষের এক আবেগ এক উন্মাদনার, আন্দোলনের নাম সেটাই আজ একবার মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে,  আর আগে বুধবার এক ফেসবুক বার্তার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, সবারে করি আহ্বান। সবাই আসুন, সাবধানে আসুন। আসতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। নিজেরা নিজেদের সহযোগিতা করুন।
প্রশাসনকে সাহায্য করুন। প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে, যাতে সবাই সাবধানে আসতে পারেন, তার পরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যেতে পারেন। সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যের সাধারণ মানুষের কাছে ২১ শে জুলাই এক আন্দোলন, ভাষা, ভালোবাসার নাম। আমি সবাইকে আসতে অনুরোধ করব। তবে যারা শারীরিক অসুবিধার কারণে আসতে পারবেন না, তারা ঘরে বসে টিভি এই অনুষ্ঠান দেখুন।

নেত্রীর সেই বার্তাকে সঙ্গেই নিয়ে আজ হাতে প্ল্যাকার্ড ফেস্টুন বাসে, ট্রেনে, বাইক, ফেরিতে ধর্মতলা অভিমুখী মানুষ।