পুবের কলম প্রতিবেদক: পশু-চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তার, অফিসার বা কর্মীরা সাধারণ মেডিক্যাল বা হোমিওপ্যাথির মতো বেতন ও মর্যাদা পান, তবে বঞ্চিত হচ্ছেন ইন্টার্ন পশু-চিকিৎসকরা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমাধান হচ্ছে না। তাই নায্য ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পশু চিকিৎসাবিদ্যার পড়ুয়ারা। মঙ্গলবার তাদের আন্দোলন ৮ দিনে পড়ল। রাজ্য প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভিএসসি অ্যান্ড এএইচ কোর্সের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস বেলগাছিয়ায় আন্দোলন করছেন।
আরও পড়ুন:
আন্দোলনকারীদের অভিযোগ, এমবিবিএস, বিডিএস, বিএএমএস ইন্টার্ন ডাক্তারদের প্রতিমাসে ২৮ হাজার টাকা ও ডিএ দেওয়া হয়, অথচ ভেটেনারি চিকিৎসকদের দেওয়া হয় মাত্র ৯০০০ টাকা। তাদের অভিযোগ, অনেকদিন থেকে লিখিত এবং সশরীরে আবেদন করা হলেও কোনও সদর্থক সাড়া মিলছে না। তাই উপাচার্যের অফিসের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে।
আরও পড়ুন:
এ নিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের পক্ষে আলাউদ্দিন গাজী, আজহার আলী খান ও গাফফরুল বিশ্বাসরা বলেন, আমরা প্রাণী চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদের বিভিএসসি অ্যান্ড এএইচ কোর্সে পড়াশোনা করি। সাড়ে পাঁচ বছরের মধ্যে এক বছর ইন্টার্নশিপ করতে হয়।
এই সময়ে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ভেটেনারি সেন্টার, চিড়িয়াখানা, ফার্ম ইত্যাদিতে যেতে হয়। মেডিক্যালের অন্যান্য কোর্সের মতো সমান মর্যাদা থাকলেও আমাদের কম টাকা দেওয়া হয়।আরও পড়ুন:
আন্দোলনকারীদের আরও বক্তব্য, ইন্টার্নশিপের এক বছর নিজ খরচে যাতায়াত ও থাকা খাওয়ার বন্দোবস্ত করতে হয়। কিন্তু নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারদের মতো আমরাও এগুলোর হকদার। সরকারের কাছে দাবি- আমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।