পুবের কলম,ওয়েবডেস্ক: ডেয়ারি মিল্ক (dairy milk)  চকোলেটে (chocolate)  কিলবিল করছে পোকা (worm)। ভাইরাল  ভিডিয়ো (viral video)। জানা গেছে, হায়দরাবাদের এক বাসিন্দা মেট্রো স্টেশন (metro station) চত্বর থেকে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট কিনেছিলেন। আর সেই চকেলেটের মোড়ক খুলতেই মিলেছে পোকা। গত শুক্রবারই ছিল চকোলেট  ডে (chocolate day)।

চকোলেটের চাহিদাও ছিল তুঙ্গে। আর সেই দিনই চকোলেট খেতে গিয়ে যে এমন ঘটনা ঘটবে, তা কল্পনা করতেও পারিনি রবিন  জ্যাকুস  নামের ব্যক্তি।  রবিন জ্যাকুস  এক্সে (x account) (পূর্বতন টুইটার) একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে লিখেছেন, , 'আজ রত্নদীপ মেট্রো আমিরপেট থেকে কেনা ক্যাডবেরি চকোলেটে একটি পোকাকে চলতে দেখছি। এক্সপায়ারড (expired product) পণ্যগুলির জন্য কি কোনও গুণমান পরীক্ষা আছে?
জনস্বাস্থ্য ঝুঁকির জন্য দায়ী কে?'।  খবর (news) প্রকাশিত হওয়ার পর থেকে দাবানলের মতো ছড়িয়ে পরে। শুরু হয় তরজা।

https://twitter.com/RobinZaccheus/status/1755992192492122415?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1755992192492122415%7Ctwgr%5Ecc9482b269b14aa83ef9413a31806a2f42c30d78%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fwatch-worm-found-in-hyderabad-supermarkets-dairy-milk-cadbury-responds-2975495%2F