পুবের কলম ওয়েবডেস্কঃ “ কি দারুণ সময় রাশিয়া এলাম,রোমাঞ্চকর ব্যাপার” রাশিয়ায় পা রাখার পরেই পাক প্রধানমন্ত্রীর এই হেন মন্তব্যের ভিডিও মুহুর্তে ভাইরাল।

বুধবারই মস্কোর মাটি  ছুঁয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান। তারপরেই ইমরানের এহেন মন্তব্য স্তম্ভিত করেছে বিশ্বের তাবড় কূটনীতিককে।

উল্লেখ্য ইমরানই প্রথম কোনও রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন। সেখানেই তাঁর এমন মন্তব্যে বিস্মিত দুনিয়া।

গত দুদশকে এই প্রথম কোন পাক প্রধানমন্ত্রী রাশিয়া সফরে এলেন। সেখানে তাঁর এই হেন মন্ত্যব্যে স্তম্ভিত গোটা দুনিয়া।

ইমরানের মূল উদ্দেশ্য রাশিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা হলেও, মস্কোয় বিমান থেকে নেমেই পাক প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাতে অন্য গন্ধ  পাচ্ছেন কূটনীতিকরা।

ইমরান এমন একটা সময়ে রাশিয়া সফরে এলেন যখন ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলি সহ মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যেই ইমরানের এই হেন মন্তব্যে তোলপাড় বিশ্ব।

https://twitter.com/i/status/1496701677155807235