পুবের কল ওয়েব ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাওয়ার শঙ্কায় পড়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। বিশ্লেষকরা বলছেন, ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাচ্ছে দেশের অর্থনীতি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশজুড়ে সমাবেশে অংশ নিয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতার চিত্র তুলে ধরছেন রিপাবলিকানরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, মন্দা সত্ত্বেও দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত আছে। এরইমধ্যে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণার লড়াই।
শেষ মূহুর্তে ভোটারদের কাছে গিয়ে বিরোধী শিবিরের ভুলত্রুটি তুলে ধরছে দুই দল। তবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির জন্য। এবারের মধ্যবর্তী নির্বাচনে জনমত সমীক্ষাও রিপাবলিকানদের পক্ষে। নির্বাচন ঘনিয়ে আসায় ভোট চাইতে একের পর এক অঙ্গরাজ্যে সমাবেশ করছে রিপাবলিকানরা। দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে প্রচারণা চালাচ্ছে বিরোধী শিবির। মুদ্রাস্ফীতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে দুষছেন রিপাবলিকানরা। এদিকে রিপাবলিকানদের অভিযোগকে মিথ্যা প্রচারণা আখ্যা দিয়ে ভোটারদের আস্থা ফেরাতে বাইডেনও একের পর এক অঙ্গরাজ্যে ঘুরছেন। শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে সমাবেশে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক মন্দার কারণে ধীর গতিতে হলেও অর্থনৈতিক উন্নতি অব্যাহত রেখেছে বর্তমান প্রশাসন। বাইডেন বলেন, ‘গত ২০ মাসে আমরা অর্থনীতির উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। আমাদের এগিয়ে যেতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি।’ দেশে বেকারত্ব কমাতেও প্রশাসন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন। এদিকে, শনিবার সুইং স্টেট পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট ওবামা এবং জো বাইডেনের মতো রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পও দলের হয়ে জোর প্রচারে নামেন। ভোটারদের একই বার্তা দেন তিন নেতা। প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দুই ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন- তিনজনই রাজ্যের জনগণকে একই বার্তা দিয়ে বলেছেন, ‘ভোট দিন।’ উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনে ভোট হবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সেনেটের ৩৫ আসনের জন্য। শুক্রবার পর্যন্ত সাড়ে ৩ কোটিরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন।মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাবে ডেমোক্র্যাট দল?
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২, ১৩:১১
আরও খবর
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফায় বৈষম্যের অভিযোগ করছে ইরান
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
‘আগে গুলি চলবে, পরে প্রশ্ন', আমেরিকাকে কড়া বার্তা ডেনমার্কের
‘আগে গুলি চলবে, পরে প্রশ্ন', আমেরিকাকে কড়া বার্তা ডেনমার্কের
গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা - ইসরাইলের
গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা - ইসরাইলের
ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের
ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের
সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান
সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান
মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর