পুবের কলম ওয়েবডেস্কঃ নির্বাচন ঘিরে কেন্দ্রীয় বাহিনীতে কেন্দ্রীয় বাহিনীতে ভরে গিয়েছে বাংলা। রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। তবে বহু জায়গায় নাকা চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানিরর অভিযোগ উঠেছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে সরব হয়েছেন। সরব হয়েছেন সেলিব্রিটিরাও। এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে হেনস্তার শিকার হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ অভিনেত্রী।
এনিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, "চেকিংয়ের নামে মহিলাদের অসম্মান করা হচ্ছে।"আরও পড়ুন:
শ্রীময়ীর অভিযোগ, তাঁর গাড়ি থামিয়ে মেডিক্যাল বক্স থেকে অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বের করে দেখা হয়েছে। মহিলাদের কাছে এটা চূড়ান্ত অসম্মানজনক! শ্রীময়ী বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনীর নিন্দায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র বের করে দেখছে! এটা মহিলাদের অসম্মান।
আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকে এভাবে ওরা হেনস্তা করেছে। এসব মেনে নেওয়া যায় না।" মমতা আরও বলেন, নির্বাচনের নামে যা খুশি তাই করছে কমিশন। ভোটের বাক্সে এসবের জবাব দেবেন মানুষ।আরও পড়ুন:
এর আগে একইভাবে গাড়ি আটকে চেকিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন টলিউড অভিনেতা অরিত্র দত্তবণিক। তিনি এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। এবার একই ঘটনা ঘটল শ্রীময়ীর সঙ্গে।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, " আমার গাড়ি আটকেছিল। আমি তখন বললাম শুটিং থেকে ফিরছি, বেআইনি কিছু আমার গাড়িতে নেই। তবুও উনি বললেন, এটা আমার ডিউটি, চেক করতে হবে। আমার ব্যাগে ওষুধের বক্স ছিল। আমি ওঁদের বললাম যে শরীরটা ভালো নেই। সঙ্গে সঙ্গে আমাকে বলা হল, ‘শরীর খারাপের নাটক করবেন না তো’। আমার ব্যাগ খুলে ফেলা হয়। তার মধ্যে মেকআপ কিট, অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন, জলের বোতল-সহ আরও কিছু জিনিস ছিল। সেগুলো দেখাতে হয়েছে।