উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দোল উৎসবের আগে পুলিশের তৎপরতায় উদ্ধার বেআইনি মদ,ধৃত এক জয়নগরে। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্য ও এস আই সঞ্জিত দাসের তৎপরতায় শুক্রবার রাতে জয়নগর থানার শ্রী কৃষ্ণ নগর এলাকা থেকে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ।

ধৃতের নাম বাসুদেব মন্ডল, বাড়ি জয়নগর থানার উওর শ্রী কৃষ্ণনগর এলাকায়।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক লিটার বেআইনি মদ। ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। দোলের আগে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে এরকম অভিযান চলবে বলে এদিন জয়নগর থানা সূত্রে জানা গেল।