পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে পর্যটক বোঝাই বাস পাহাড়ের উপরের থেকে খাদে পড়ে মৃত কমপক্ষে ১০ জন। অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামা রাজু (এএসআর) জেলার বনজাঙ্গিতে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকেরা।

স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়।

অন্ধ্রপ্রদেশে পাহাড়ের উপর থেকে পর্যটক বোঝাই বাস উল্টে খাদে, মৃত ১০

পুলিশ সূত্রে খবর, পর্যটকবোঝাই বাসটি বিশাখাপত্তনম থেকে পেডেরু যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।