পুবের কলম প্রতিবেদকঃ ভোটের আগে উত্তপ্ত সাগরদিঘি উপ-নির্বাচন। শুক্রবার সাগরদিঘি বিধাসভা এলাকায় ডিহি বরজে তৃণমূল কর্মীকে মারধরে  অভিযোগ উঠল। তৃণমুলকর্মীরা  দলীয় পতাকা এবং ফ্লেক্স লাগানোর সময় সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা বাধা দিলে অশান্তির সৃষ্টি হয়।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী বিজন দাস ও ইস্তিয়াক আহমেদকে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ।
তাঁদের বর্তমানে সাগরদিঘি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে লালগোলার বিধায়ক মুহাম্মদ আলি জানিয়েছেন।

তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন কর্মীকে ধাওয়া করা হয়। কিন্তু তাঁরা পালিয়ে বাঁচলেও এই দুজন তাদের হাত থেকে রক্ষা পায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।