পুবের কলম প্রতিবেদক: ট্যাংরার পর এবার কসবা। একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হল। হালতুতে বাড়ির মধ্য থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সোমনাথ রায় (৪০), তাঁর স্ত্রী সুমিত্রা রায় (৩৫) এবং তাঁদের বছর আড়াইয়ের সন্তান রুoনীল রায়। মঙ্গলবার বাড়ির দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিন আগেই ট্যাংরায় একই পরিবারের দুই গৃহবধূ ও এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল।
ট্যাংরার দে পরিবার দেনায় ডুবে গিয়েছিল বলে জানা গিয়েছে। এ দিন যে পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে, সেই পরিবারের কর্তা সোমনাথ রায় পেশায় অটোচালক ছিলেন। জানা গিয়েছে, তাঁরও অনেক ধারদেনা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি পাওনাদার বাড়িতে এসে টাকা চেয়েছিলেন। হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ। এ দিন সকালে প্রতিবেশীরা ওই পরিবারের কোনও সাড়াশধ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করে। শিশুটিকে মেরে দম্পতি আত্মহত্যা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘সোমনাথের নিজের অটো ছিল। ছেলেটি অসুস্থ ছিল। অস্ত্রোপচারও হয়েছিল। তার জন্য কিছু ধারদেনা হয়েছিল। হয়তো কিছুটা মানসিক চাপে ছিল। কিন্তু, কাউকে কিছু বলত না।’ সুমিত্রার বাবা বলেন, ‘আমার মেয়ে-জামাই খুব ভালো ছিল। জামাই অটো চালাতেন। জায়গা নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে সমস্যা ছিল। গণ্ডগোলও হত।’আরও খবর
২৪ ঘণ্টা খোলা থাকবে রেস্তোরাঁ, দোকানপাট, প্রস্তাব বাজেটে
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
২১ জুন যোগ দিবসে সব সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করল নবান্ন
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
মহিলাদের জন্য নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা, তথ্য প্রকাশ করল এনসিআরবি
মহিলাদের জন্য নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা, তথ্য প্রকাশ করল এনসিআরবি
শেষ দফার আগে আগামী ২৭ এপ্রিল কলকাতায় মহামিছিলে নামবেন মমতা
শেষ দফার আগে আগামী ২৭ এপ্রিল কলকাতায় মহামিছিলে নামবেন মমতা
কলকাতায় শ্যুটআউট: বাঘাযতীনে মদের আসরে বচসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী
কলকাতায় শ্যুটআউট: বাঘাযতীনে মদের আসরে বচসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩