মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের শূন্যপদে নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল। আদালত জানিয়েছে -‘আগেকার রায়ই বহাল থাকবে। ৩৯২৯ শূন্যপদে নিয়োগ হবে পুরোনো নির্দেশ মেনেই। ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত হবে ওই শূন্যপদগুলি’। ২০১৪ সালের টেটের ভিত্তিতে দুই দফায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ করে রাজ্য সরকার। ২০১৬ এবং ২০২০ সালে।
রাজ্য সরকার জানিয়েছিল, -‘১৬ হাজার ৫০০ পদে নিয়োগ করা হবে’। কিন্তু ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া শেষে দেখা যায়, ৩৯২৯টি পদে তখনও নিয়োগ বাকি থেকে গিয়েছে। সেই নিয়োগ নিয়েই আইনি জটিলতা সৃষ্টি হয়। সে সময় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। তারপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান ২০১৭ সালের টেট উত্তীর্ণেরা। তাঁদের দাবি ছিল, -‘২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধু ২০১৪ সাল নয়, ২০১৭ সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত।’ সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, ‘ওই শূন্যপদগুলির দাবিদার ২০১৪ সালের টেট উত্তীর্ণেরাই। সেখানে ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা সুযোগ পাবে না।’ কেন ৩৯২৯টি পদের নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের সুযোগ থাকবে না? সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ২০১৭ সালের টেট উত্তীর্ণেরা। ২০২৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে জানায়, -‘ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩৯২৯ পদটি যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা’। অর্থাৎ সকলের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি, ‘কলকাতা হাইকোর্টের রায়ই বহাল করা হোক’। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। শীর্ষ জানায়, -‘সুপ্রিম কোর্টের পুরোনো নির্দেশই বহাল থাকবে’।টেটে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ হবে পুরাতন নির্দেশ মেনেই, জানাল সুপ্রিম কোর্ট
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৮ মে ২০২৫, ০৮:৪২
আরও খবর
স্বেচ্ছায় যৌনকর্ম অপরাধ নয়, প্রাপ্তবয়স্কের সম্মতিকে অবশ্যই সম্মান করতে হবে: সুপ্রিম কোর্ট
ট্রমা কেয়ার জীবন ধারণের অধিকারের অবিচ্ছেদ্য অংশ: জনস্বার্থ মামলায় বলল সুপ্রিম কোর্ট
সাধারণ জনগণের নাগরিকত্ব কাড়তে পারে না কমিশন: SIR মামলায় বলল সুপ্রিম কোর্ট
"উৎসবের আগে এই কথা মনে পড়ল", গো-হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ চেয়ে মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
“অত্যন্ত দুঃখজনক, অতীত থেকে কোনও শিক্ষা নেয়নি”: নিট প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
“অত্যন্ত দুঃখজনক, অতীত থেকে কোনও শিক্ষা নেয়নি”: নিট প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
সিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা, জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
সিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা, জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
বাংলাদেশে পুশ ব্যাক করা সুইটি-সহ বাকিদের ১০ দিনের মধ্যে দেশে ফেরাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলাদেশে পুশ ব্যাক করা সুইটি-সহ বাকিদের ১০ দিনের মধ্যে দেশে ফেরাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
‘মানুষ কি কুকুরের দয়ায় বেঁচে থাকবে?’ পথকুকুরদের সরানোর নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
‘মানুষ কি কুকুরের দয়ায় বেঁচে থাকবে?’ পথকুকুরদের সরানোর নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা, কেন্দ্রের সিদ্ধান্তে অনুমোদন রাষ্ট্রপতির
সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা, কেন্দ্রের সিদ্ধান্তে অনুমোদন রাষ্ট্রপতির
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ